Sylhet Today 24 PRINT

সিলেটে অর্থমন্ত্রীর জন্মদিন পালন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০১৮

সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ৮৪তম জন্মদিন পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে নগরীর ধোপাদিঘীর পাড়স্থ হাফিজ কমপ্লেক্সে জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাকির হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুসফিক জায়গীরদার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার সভাপতি গৌতম চক্রবর্তী, মহানগর যুবলীগের সদস্য শৈলেন কর, অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কিশোর ভট্টাচার্য জনি, একেএ লায়েক, নুরুল ইসলাম রুহেল, সারথী দাস, ১৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রব সায়েম, সাধারণ সম্পাদক রুমেল আহমদ, ট্রাস্টি চন্দন রায়, ২৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গুলজার আহমদ জগলু প্রমুখ।  


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.