Sylhet Today 24 PRINT

র‌্যাবের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ আটক ১

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৯ জুন, ২০১৫

মৌলভীবাজার সদর থানাধীন কালিঙ্গা রোড সোনাপুর গ্রামস্থ বড়বাড়ী গেটের সামনে ও পিটিআই মহিলা হোস্টেলের পিছনের রাস্তার উপর হতে ১০০ পিস ইয়াবা সহ ফজরুল জাহেদ (২৪) নামক একজনকে আটক করেছে র‍্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (৮ জুন) ০৮.৪৫ মিনিটে র‌্যাব-৯ ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।  

উদ্ধারকৃত ইয়াবার সিজার মূল্য ৪০,০০০/- টাকা। মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.