Sylhet Today 24 PRINT

সিলেটে চার পায়ের মুরগি, দাম উঠেছে ১৫ হাজার!

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০১৮

সাধারণত মুরগির পা থাকে দুইটি। এটাই প্রকৃতির স্বাভাবিক নিয়ম। কিন্তু এবার মিলেছে চার পাওয়ালা মুরগি!

সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় একটি দোকানে মুরগিটি পাওয়া গেছে। এ নিয়ে রীতিমতো তোলপাড় চলছে সাধারণ মানুষের মধ্যে। মুরগিটি দেখতে অনেকেই ভিড় জমান ওই দোকানে।

বুধবার সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় ‘পাখি হাউজ’ নামক দোকানে চার পাওয়ালা মুরগিটি দেখা যায়। দোকানের মালিক নজরুল ইসলাম এপলু জানান, প্রতিদিনের মতো বিক্রির জন্য ব্রয়লার মুরগি আসে তার দোকানে। অন্যান্য মুরগির সাথে চার পায়ের মুরগিটি দেখতে পেয়ে আলাদা করে রাখেন তিনি। দোকানে মুরগি কিনতে আসা লোকজন চার পায়ের মুরগিটি দেখে অবাক হন। পরে এলাকায় মুখে মুখে এ বিষয়টি ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ মুরগিটি দেখতে ভিড় করেন।

এপলু বলেন, মুরগিটি আমি বিক্রি করবো না। যদিও এটির দাম এখন পর্যন্ত ১৫ হাজার টাকা পর্যন্ত উঠেছে, তবু এটি আপাতত বিক্রি না করে রেখে দিয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.