Sylhet Today 24 PRINT

নগরীতে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা আহত

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জানুয়ারী, ২০১৮

সিলেট নগরীতে প্রতিপক্ষের হামলায় ফারহান সাদিক নামের এক ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকাল ৫টার দিকে নগরীর বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন ও জনসভা সফল করার লক্ষে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগের সিলেট মহানগর শাখার উদ্যোগে এক কর্মীসভার আয়োজন করে। উক্ত সভায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ কর্মী সমাবেশে বিভিন্ন উপজেলা থেকে আসা অসংখ্য ছাত্রলীগ নেতাকর্মীরাও যোগদেন। সে লক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারহান সাদিকও কর্মী সমাবেশে যোগদান করেন।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারহান সাদিক বলেন, সভা চলাকালীন সময়ে আনুমানিক বিকাল ৫ ঘটিকার উপজেলা ছাত্রলীগের সভাপতিকে সঙ্গে নিয়ে বন্দর বাজার চা খেতে দোকানে যান তিনি। কোন কিছু বুঝে উঠার আগেই নাজমুল, মুরাদ, সাইফুর, রাহীসহ ৬-৭ জন যুবক তার উপর হামলা করে। এসময় তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায় তারা। হামলায় গুরুত্বর আহত হন ফারহান সাদিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.