Sylhet Today 24 PRINT

তাহিরপুর সীমান্তে পাইপগান উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৯ জুন, ২০১৫

সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্ত এলাকা থেকে দেশীয় তৈরী ১টি পাইপগান উদ্ধার করেছেথানা পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার সময় উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী টেকেরঘাট খনি প্রকল্পের পরিত্যক্ত পাতর কোয়ারীর পূর্বপাড় থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। সে সময় এই পাইপগানটি উদ্ধার করতে পারলেও পাইপগানের বহনকারীকে আটক করতে পারিনি পুলিশ।

পুলিশ জানায়,সীমান্ত এলাকার চাদাবাজ-সন্ত্রাস উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুংগা চড়া গ্রামের আবুল কাসেমের ছেলে জুলহাস ৩/৪জন কে নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য পরিত্যক্ত পাতর কোয়ারীর পাড়ে বসে মিটিং করছিল। মিটিংয়ের সংবাদ পেয়ে তাহিরপুর থানার তদ্রন্ত অফিসার মুহাম্মদ হানিফের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারের করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুলহাস তার সঙ্গীদেরকে নিয়ে পাইপগানটি পেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ পাইপগানটি উদ্ধার করে এবং তাহিরপুর থানার এস আই মুহিত বাদী হয়ে অস্ত্র আইনে জুলহাসকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করে।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত বলেন, সীমান্ত এলাকায় জুলহাস সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে,তাকে গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.