Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত, স্ত্রী আহত

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৬ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রাক-মোটর সাইলকেল মুখোমুখি সংঘর্ষে নুরুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে তাঁর স্ত্রী সালমা বেগম (৩১) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আদমপুর সড়কের তিলকপুর মাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের মহরম আলীর ছেলে। গুরুতর আহত সালমা বেগমকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
এ ঘটনায় চালক আকল মিয়াসহ ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১১-৪১৬০) আটক করা হয়েছে বলে জানিয়েছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তাদির হোসেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোক্তাদির হোসেন  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.