Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০১৮

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমণ উপলক্ষ্যে আলোচনা সভা ও নব গঠিত কমিটির পরিচিত ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার সভাপতি বেলাল আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এইচ আর শাকিলের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ সিরাজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তপন মিত্র, এড. সামছুল ইসলাম, জুবেন খান, মহানগর আওয়ামী লীগের সাং®কৃতিক বিষয়ক সম্পাদক সদরুজ্জামান চৌধুরী, নুরুল ইসলাম পুতুল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুব ও ক্রীড়া সম্পাদক  আমিনুল হক বাবু, যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েলস এর সভাপতি আব্দুল সালাম, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মো. নুরুজ্জামান, ধনঞ্জয় দাস ধনু, ডা. খুরশেদা আক্তার, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.