Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার ইজতেমা প্রাঙ্গণে দুই মুসল্লির মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৭ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের সদর উপজেলার জগন্নাথপুরে প্রথমবারের মতো হতে চলা ৩ দিনব্যাপী মৌলভীবাজার জেলা ইজতেমা প্রাঙ্গণে দুই মুসল্লির মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) ফজরের নামাজের পর তাদের জানাযা ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

মৃত দুই মুসল্লিরা হলেন, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গাঙ্গকুল গ্রামের মতু মিয়া (৬৫) ও একই উপজেলার তালিমপুর ইউনিয়নের বড় ময়দান গ্রামের সুরমান উদ্দিন (৫৫)।

মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মুহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার রাতে ইজতেমা মাঠে শীতে তাদের শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার দুইজনকেই মৃত্যু ঘোষণা করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাদ ফজরের নামাজ শেষে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। আজ শনিবার জোহরের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.