Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নেতা বহিস্কার

ডেস্ক রিপোর্ট |  ০৯ জুন, ২০১৫

বাংলাদেশ জাতীয়তাবাদী মুকিযুদ্ধের প্রজন্ম দল ওসমানী নগর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক রাহিমুল ইসলাম রাহিকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে। 

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা শাখার আহবায়ক দিদার ইবনে তাহের লস্কর স্বাক্ষরিত এক পত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গত ০৯ জুন ২০১৫ ইং তারিখে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের গঠনতন্ত্র মোতাবেক তাকে দল থেকে বহিস্কার করা হয়।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.