Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে দুই নারীর মৃতদেহ উদ্ধার

বানিয়াচং প্রতিনিধি |  ২৭ জানুয়ারী, ২০১৮

বানিয়াচং উপজেলা সদরে দুই নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন, আমিরখানী মহল্লার কবির মিয়ার স্ত্রী রেহানা বেগম (৩৭) ও জাতুকর্ণপাড়ার তেলকুমার হাটির মানিক মিয়ার স্ত্রী হুসনে আরা (৩৯)।

শনিবার (২৭ জানুয়ারি) বানিয়াচং থানার এসআই বাবুল সিংহ ও সাইফুল মোল্লা পৃথক দুটি স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করেন।

এ বিষয়ে এসআই বাবুল সিংহ জানান, দুপুর ১টার দিকে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে আমিরখানী মহল্লার স্বামী কবির মিয়ার বসত বাড়ি থেকে রেহানার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, রেহানা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত হওয়ার আগে পর্যন্ত হত্যা না আত্মহত্যা বলা যাবে না।

অন্যদিকে, দুপুর ১২টার দিকে এসআই সাইফুল মোল্লা উপজেলার সদরের জাতুকর্ণপাড়া এলাকা থেকে মানিক মিয়ার স্ত্রী হুসনে আরার ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেন।

এ সময় এসআই সাইফুল মোল্লা জানান, হুসনে আরা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি তাঁর বাবার বাড়িতে বসবাস করতেন। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.