Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে অস্ত্রসহ দুই ভাই গ্রেপ্তার

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৭ জানুয়ারী, ২০১৮

সিলেটের বিশ্বনাথে ফটিক মিয়া লিটন (৩৪) ও আক্কল আলী আকুল মিয়া নামের দুই ভাইকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার পূর্বপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলী ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ জানুয়ারি) ভোররাতে রায়েকেলি গ্রামের লিয়াকত আলীর বাড়ির পার্শ্ববর্তী স্থান থেকে ডাকাতির প্রস্তুতি কালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দেশীয় একটি পাইপগান, বিদেশী দুই রাউন্ড কার্তুজ, একটি রামদা, তালা ভাঙ্গার দুটি শাবল, একটি স্ক্রু-ড্রাইভার, দু’টি টর্চলাইট ও একটি গামছা উদ্ধার করা হয়। রোববার (২৮ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাদের দু’জনকে জেল হাজতে পাঠানো হবে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দোহা পিপিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, লিটনের বিরুদ্ধে ১৫টি ও আকুলের বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলা রয়েছে ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.