Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে হাওরের বাঁধের কাজ পরিদর্শনে এমপি রতন

জামালগঞ্জ প্রতিনিধি |  ২৭ জানুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরের বাঁধের কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলার পাগনার ও হালির হাওরের বাধ-ক্লোজার পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি জামালগঞ্জ সদরের সেলিমগঞ্জ, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের হালির হাওরের লক্ষ্মীপুরের ক্লোজার, গজারিয়া স্লুইস গেইট, গজারিয়া খালসহ আরো কয়েকটি হাওর রক্ষা বাধের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

বাঁধের কাজ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, ফেনারবাঁকের ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগ নেতা মো. মাহবুবুল আলম (বাচ্চু মাষ্টার), জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা আসাদ আল আজাদ, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের, সাবেক জেলা যুবলীগ নেতা নাসিরুল হক আফিন্দী, এমপি’র একান্ত ব্যক্তিগত সচিব আর্নিক খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.