সিলেটটুডে ডেস্ক | ০৯ জুন, ২০১৫
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য লিটন আহমদের কারা মুক্তির পর মঙ্গলবার শাহী ঈদগাহ হাজারীবাগ এলাকায় সংবর্ধনা প্রদান করেন জেলা ও মহানগর বিএনপি যুবদল এবং সিলেট ছাত্রদলের নেতৃবৃন্দ।
জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম বলেন, স্বৈরাচারী আওয়ামী সরকারের ষড়যন্ত্রের বারবার কারা নির্যাতিত বিএনপির ছাত্রদলের নেতা কর্মীরা। যতই ষড়যন্ত্র করা হউক না কেন এই অবৈধ আওয়ামী সরকারের পতন মাত্র সময়ের ব্যাপার। চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কেন্দ্রীয় ভাবে যেসব কর্মসূচি ভবিষ্যতে আসবে সেসব কর্মসূচি সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে পালন করবে।
তিনি লিটন আহমেদের সংবর্ধনা অনুষ্ঠানে উপরক্ত কথাগুলো বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সহ সভাপতি শাহ সাইদুর রহমান হিরু, সাবেক সহ সাধারণ সম্পাদক অলিউর রহমান ড্যানি, আব্দুল করিম জোনাক, মাহবুব আহমদ চৌধুরী, আলী আকবর রাজন, নাজিম উদ্দিন, মিজানুর রহমান মিজান, রুম্মান আহমদ রাজু, জাবেদুর রহামন জাবেদ, জিহাদ আহমদ, রুবেল আহমদ প্রমুখ।