Sylhet Today 24 PRINT

বড়লেখায় বিদ্যুৎ পেল ৩৩০ পরিবার

বড়লেখা প্রতিনিধি |  ২৭ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর, ভূগা, চাঁনপুর, ইসলামপুর, আলিমপুর গ্রাম ও আয়শাবাগ চা বাগানের ৩৩০ পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এ কাজে সরকারের ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৯২ লাখ ৭৫ হাজার টাকা।

স্থানীয় শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।

এতে ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হুইপ শাহাব উদ্দিন ছাড়া বক্তব্য দেন পল্লী বিদ্যুতের ডিজিএম সুজিত কুমার বিশ্বাস, ডাঃ আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সভাপতি রফিক উদ্দিন আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.