Sylhet Today 24 PRINT

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে গোলাপগঞ্জে মানববন্ধন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৭ জানুয়ারী, ২০১৮

সিলেটের আদালত চত্বরে পেশাগত দায়িত্বপালনকালে যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন নিরানন্দ পাল ও দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসানের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে গোলাপগঞ্জ চৌমুহনীস্থ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি হারিছ আলীর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি এম আব্দুল জলিল, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, দৈনিক সিলেট সুরমার প্রতিনিধি গোলাম দস্তগীর খান ছামিন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, দৈনিক সিলেটের মানচিত্র প্রতিনিধি খালেদ হোসেন, সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খন্দকার বদরুল আলম, সিএনএন বিডি টিভি’র প্রতিনিধি শফিক উদ্দিন, দৈনিক ডেসটিনি’র প্রতিনিধি রুবেল আহমদ, আব্দুল আজিজ, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি ফাহাদ আহমদ, সাংবাদিক রফিক আহমদ, জাবেদ আহমদ, ফয়ছল আহমদ, জাহেদুল ইসলাম ও জুবের আহমদ।

উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটের আদালতে প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর যে হামলা হয়েছে তা পূর্ব পরিকল্পিত। হামলায় জড়িত ক্ষমতাসীন দলের চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.