Sylhet Today 24 PRINT

বড়লেখায় আ’লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি |  ২৮ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখায় আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বড়লেখা পৌরসভা হলরুমে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় হুইপ মো. শাহাব উদ্দিন এমপি নিজের সদস্যপদ নবায়ন করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. প্রণয় কুমার দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী সিনিয়ির সহসভাপতি নিমার আলী, মুহাম্মদ সিরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক কাউন্সিলর আব্দুল মালিক ঝুনু, উপজেলা যুবলীগ সভাপতি প্যানেল মেয়র তাজ উদ্দিন, সাবেক ছাত্রনেতা ছালেহ আহমদ জুয়েল, এডভোকেট জিল্লুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম তানিম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.