নিজস্ব প্রতিবেদক | ০৯ জুন, ২০১৫
সিলেট নগরীর তালতলা এলাকা থেকে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে জালালাবাদ থানার ওসি আখতার হোসেনের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার মাওলানা আব্দুশ শহীদ (৫৫) বিমানবন্দর থানা জামায়াতের সহকারি সেক্রেটারী ও সাবেক ৮নং ওয়ার্ড জামায়াতের সভাপতি। তিনি মদীনা মার্কেট কালিবাড়ি এলাকায় বসবাস করতেন।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানিয়েছেন, আব্দুশ শহীদের বিরুদ্ধে জালালাবাদ থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে তাকে তালতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।