Sylhet Today 24 PRINT

প্রস্তুত হচ্ছে জনসভার মঞ্চ

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জানুয়ারী, ২০১৮

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৩০ জানুয়ারি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য রাখবেন। আলিয়া মাদ্রাসা মাঠে এ জনসভা আয়োজনের প্রস্তুতি পুরোদমে চলছে।

শনিবার বিকেলে এসএসএফ সদস্যরা আলীয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন। এসময় আওয়ামী লীগের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

মাঠে এই মুহূর্তে চলছে মঞ্চ নির্মাণের কাজ। আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টিনির মধ্যেই রাত দিন সমানভাবে কাজ চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। আর তা তদারিকরা করছেন দলের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা। আর সভাস্থলের নিরাপত্তা দেখভাল করছেন আইন প্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শনিবার বিকেলে নগরীর আলিয়া মাদরাসার মাঠে ঘুরে দেখা যায়, পুলিশ পাহারায় মাঠের পূর্ব পাশে মঞ্চ নির্মাণের কাজ চলছে। শ্রমিকরা বাঁশ কাঠ দিয়ে ব্যস্ত সময় পার করছেন। ইতিমধ্যে মঞ্চের কাঠামোও তৈরি হয়ে গেছে। এছাড়াও বুলডেজার দিয়ে সড়ক থেকে মঞ্চ পর্যন্ত প্রধানমন্ত্রীর গাড়ি প্রবেশের জন্য অস্থায়ী সড়ক নির্মাণ করা হচ্ছে।

এদিকে, গত দুই দিন আগে আলিয়া মাদরাসা মাঠে ময়লা-আবর্জনা পরিস্কার করেছে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। একজন সহকারি প্রকৌশলীর তত্ত্বাবধানে মাঠ প্রস্তুতের কাজ করেছেন তারা। মাঠ সমান্তরাল করতে পানি ছিটানোর পাশাপাশি দুটি রোলার ও একটি এক্সেভেটর দিয়ে কাজ করা হয়েছে। তাছাড়া শুক্রবার বিকেলে মাঠের মশা নিধনের জন্য ফগার মেশিন দিয়ে কিটনাশক ছেটানো হয়েছে।

অন্যদিকে, দলের শীর্ষ নেতারা মাঠ পরিদর্শন করেছেন। এছাড়া নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরাও মাঠ এলাকা ঘুরে দেখে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.