Sylhet Today 24 PRINT

ছাতকে পাইগাঁও উচ্চ বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ছাতক প্রতিনিধি |  ২৮ জানুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে জাউয়া বাজার ইউনিয়নে পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের ২০১৮ সালের এসএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

এসএসসি শিক্ষার্থীদের আয়োজনে রোববার (২৮ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজা মিয়া তালুকদারের সভাপতিত্বে ও বিদায়ী শিক্ষার্থী সাইদুর রহমান ও মুশফিকুর রহমানের যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন প্রধান অতিথির বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে জাউয়া বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল গাফফার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগেন্দ্র কুমার তালুকদার, কানাডা প্রবাসী আমজাদ আলী, মুক্তিযোদ্ধা আব্দুন নূর, ম্যানেজিং কমিটির সদস্য ফারুক মিয়া, আব্দুল কুদ্দুস, জহুর আলী, যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম ও কুইন তালুকদার বক্তব্য দেন।

এতে বক্তব্য দেন শিক্ষক মুজিবুর রহমান, আব্দুস সহিদ, নাছিমা আক্তার বেগম, সাবেরা সুলতানা, স্বপ্না আক্তার, মিজানুর রহমান, নাজমুল হোসেন। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে লিমা বেগম, লিলি বেগম, নানজিবা আক্তার মিম, তনিমা বেগম, আব্দুর রউফ, রুজিনা বেগম, রিয়াজ আহমদ, মাহবুব আহমদ, ইমন আহমদ প্রমুখ তাদের অনুভূতি প্রকাশ করেন।

এ সময় স্হানীয় হাজী মর্তুজ আলী, হাজী আব্দুর রশীদ, সাদক আলী, লুৎফুর রহমান, নায়েব আলী, আনফর আলী, ইব্রাহীম আলী, কবির আহমদ, রশিদ আলী, সহ শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী উপস্হিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী বায়েজিদ আহমদ, গীতা পাঠ করেন শিক্ষক ভজন দাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.