Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে প্রচার মিছিলে আ’লীগের নবগঠিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৮ জানুয়ারী, ২০১৮

প্রধানমন্ত্রীর সিলেট আগমনকে স্বাগত জানিয়ে প্রচার মিছিল করেছেন যুক্তরাজ্য আ’লীগের যুগ্ম-সম্পাদক সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী অনুসারী আ’লীগ নেতারা। প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানালেও মিছিলে মিছিলে সদ্য অনুমোদিত বিশ্বনাথ আ’লীগের কমিটিকে বিএনপির কমিটি বলে আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন তারা।

রোববার (২৮ জানুয়ারি) বাদ জোহর বিশ্বনাথ আ’লীগের সাবেক সভাপতি ও নতুন কমিটির সদস্য মজম্মিল আলী ও নতুন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের নেতৃত্বে এ প্রচার মিছিল বের করা হয়।

আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে বিশ্বনাথ নতুন বাজারের অটোরিকশা স্ট্যান্ডের সামনে থেকে এ প্রচার মিছিলটি বের হয়ে পুরনো বাজারে গিয়ে বিক্ষোভ মিছিলে পরিণত হয়। এসময় পংকি খানের নাম উল্লেখ করে জামায়াত-বিএনপির কমিটি মানিনা, মানবো না’ বলে শ্লোগান দেওয়া হয়। মিছিলটি উপজেলা সদরের পুরনো বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ওই স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী পথ-সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মজম্মিল আলী ও বিশ্বনাথ আওয়ামী লীগের নতুন কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ।

এসময় উপজেলা আওয়ামী লীগ নেতা বশারত আলী বাছা, নোয়াব আলী, জবেদুর রহমান মেম্বার, বশির আহমদ, বাবরুছ মেম্বার, জালাল উদ্দিন, মাহবুবুর রহমান লিলু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোসাদ্দিক হোসেন সাজুল, সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবলীগ নেতা সিতার মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আশিক আলী, যুবলীগ নেতা জহুর আলী মেম্বার, শাহ আলম খোকন, সুহেল তালুকদার, জাহেদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পার্থ-সারথী দাশ পাপ্পু, সালমান রব্বানী, সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।     

প্রসঙ্গত, সম্মেলনের দীর্ঘ ২ বছর ৭ মাস পর গত ১২ জানুয়ারি শফিকুর রহমান চৌধুরী বলয়ের নেতা বিশ্বনাথ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পংকি খানকে সভাপতি ও আনোয়ারুজ্জামান চৌধুরী বলয়ের নেতা ফারুক আহমদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করে ৭৬ সদস্য বিশিষ্ট সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়।

 
     

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.