গোলাপগঞ্জ প্রতিনিধি | ২৮ জানুয়ারী, ২০১৮
রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা দেয়ার দাবিতে ৩ দিনব্যাপী কর্মবিরতি পালন শুরু করেছে গোলাপগঞ্জ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন।
রোববার (২৮ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া পৌর পরিষদের সামনে এ কর্মবিরতি কর্মসূচী চলবে মঙ্গলবার (৩০ জানুয়ারি) পর্যন্ত। এর ফলে তিন দিন পৌরসভার সেবা থেকে বঞ্চিত থাকবে পৌরবাসী।
কর্মবিরতি কর্মসূচীতে অংশ নেন পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সহ সম্পাদক ও গোলাপগঞ্জ পৌরসভা শাখার সভাপতি এলমিন সুলতানা, ত্রিপালী দেব তৃনা, সাধারণ সম্পাদক বাছিত আহমদ, সহ সাধারণ সম্পাদক দুলাল আহমদ, দপ্তর সম্পাদক দিপংকর দাস দিপু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, জিয়া উদ্দিন, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, আবু তাহের ও বাবুল আহমদ।