নবীগঞ্জ প্রতিনিধি | ২৮ জানুয়ারী, ২০১৮
মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) সি.কে দাস বলেছেন, মানুষ হওয়ার শিক্ষা হচ্ছে প্রাথমিক শিক্ষা। তা ভালো ভাবে অর্জন করতে হবে। বই পড়ার কোন বিকল্প নেই। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। শিক্ষিত মানুষ ছাড়া দেশ ও সমাজ সঠিকভাবে পরিচালনা করা যায় না। ফেসবুক ও অন্যান্য জিনিসের প্রতি আসক্ত না হওয়ার আহবানও জানান তিনি।
রোববার (২৮ জানুয়ারি) সকালে নবীগঞ্জ পৌরসভা কর্তৃক পৌর এলাকার মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও প্যানেল মেয়র এটিএম সালাম এবং সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্তীর যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন বৃত্তি স্মারক অগ্রযাত্রার মোড়ক উন্মোচক সাবেক এমপি শেখ সুজাত মিয়া। মুখ্য আলোচক ছিলেন মদন মোহন কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সুরঞ্জন দাশ, ডা. সফিকুর রহমান, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম আতাউর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আশরাফ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দিন, মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান আ. রউপ, মো. সাঈদ আব্দুল মতিন, ডা. সুকেশ দাশ, অধ্যাপক মুজিবুর রহমান, লন্ডন প্রবাসী নজির মিয়া, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম বশির আহমদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, শিক্ষক আলী আমজদ মিলন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি কমিটির আহবায়ক কাউন্সিলর মো. আলাউদ্দিন। সংবর্ধিত প্রবাসী কমিউনিটি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন নেহার মিয়া চৌধুরী, তুহিন আহমদ চৌধুরী, ফুল মিয়া। ভূমিদাতাদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন সমাজসেবা কর্মকর্তা সরজিত কুমার পাল, কাউন্সিলর আব্দুস সালাম, সুন্দর আলী, জায়েদ চৌধুরী, প্রানেশ দেব, জাকির হোসেন, কবির মিয়া, পারজানা আক্তার পারুল, রুকেয়া বেগম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন, গীতা পাঠ করেন স্যানেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্তী। পরে অতিথিদের ফুল দিয়ে বরন করে, বৃত্তি স্মরণিকা অগ্রযাত্রার মোড়ক উন্মোচন করা হয়।
পৌরসভা কর্তৃক কমিউনিটি নেতা নেহার মিয়া চৌধুরী, তালেব উদ্দিন আহমেদ, ফুল মিয়া, তুহিন আহমদ চৌধুরী, এনায়েতুর রহমান খান, আতাউর রহমান চৌধুরী, হিফজুর রহমান চৌধুরী, গিয়াস উদ্দিন তালুকদারকে সংবর্ধনা প্রদান করা হয়।
পরে পৌর এলাকায় অবস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান এবং পৌর এলাকার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫২ জন ভূমিদাতাদের সম্মাননা পদক প্রদান করা হয়।