নিজস্ব প্রতিবেদক | ২৮ জানুয়ারী, ২০১৮
ফাইল ছবি
সিলেটের বিছনাকান্দিতে সরকারি খাস ভূমি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকালে গর্ত ধ্বসে আহত এক পাথর শ্রমিকের হাসপাতালে মৃত্যু হয়েছে।
নিহত শ্রমিকের নাম আলী নূর (৪৫)। তার বাড়ি হবিগঞ্জ জেলায় বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার (২৮ জানুয়ারি) সকালে বিছনাকান্দির বগাইয়াতে পাথর তুলতে গিয়ে ধসে আহত হন নুরসহ ৪ জন শ্রমিক। আহতদের মধ্যে আলী নূরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় ওই হাসপাতালে মারা যান আলী নূর।
আহত শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় জানান, বিছনাকান্দিতে গতকাল (শনিবার) থেকে পাথর উত্তোলন বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ছিলো। তবে, বগাইয়টি সাধারণ দৃষ্টিসীমার একটু বাইরে হওয়ায় সকালে ওই শ্রমিকরা সেখানে কাজ করতে গেলে পাহাড় ধসে তারা আহত হন।