Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর সভাস্থলের চারপাশ থেকে ব্যানার-ফেস্টুন অপসারণ

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জানুয়ারী, ২০১৮

নিরাপত্তাজনিত কারণে সিলেটে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাস্থল আলিয়া মাদরাসা আশেপাশের সবদিক থেকে ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে এ সকল ব্যানার ফেস্টুন অপসারণের কাজ শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিলেট সিটি কর্পোরেশন যৌথভাবে এ ব্যানার ফেস্টুন অপসারণ করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তার স্বার্থে এ সকল ব্যানার ফেস্টুন অপসারণ করা হয় বলে জানানো হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব জানিয়েছেন, নিরাপত্তা সংস্থার নির্দেশে পুলিশের সহযোগিতায় সমাবেশস্থলের আশেপাশের ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.