Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৯ জানুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপনী অধিবেশন শুরু হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারুন মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিউর রহমান ও শহীদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সিদ্দিক আহমদ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবানন্দ কুমার দাসের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিপাল কান্তি দে, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ সভাপতি এম ফয়জুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ছইল মিয়া, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ও উপজেলা যুবলীগের সদস্য আনহার মিয়া।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শামীম আহমদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ সাহেব আলী, মো. কামরুল হাসান, মো. নাজমুল হক, এ.কে.এম. মনজুরুল মকসুদ, জাহিদুল ইসলাম, বাবুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা সদস্য সুহেল খান, আব্দুল কদ্দুছ, বিদ্যালয়ের সাবেক ছাত্র ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমেন আহমদ, সাবেক শিক্ষার্থী এনামুল হক, সাজু মিয়া প্রমুখ।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.