Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল পোশাক বিতরণ

জামালগঞ্জ প্রতিনিধি |  ২৯ জানুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল পোশাক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আছলম এন্ড খাইরুল নেছা শিক্ষা ট্রাস্ট এর উদ্যোগে এমকে আর ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক মো. জহিরুল হক তালুকদার। ব্যবসায়ী রেদুয়ান রহমান রিয়াদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক হাজী এম নবী হোসেন, সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, শিক্ষা অফিসার মো. বজলুল রশিদ, ট্রাস্ট এর সভাপতি আবু সাহেদ, কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক জরিনা, সাচনা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশেন্দু রঞ্জন গোস্বামী, এমকে আর ফাউন্ডেশনের সভাপতি মহসিন কবির তালুকদার, সদস্য আলী আক্কাস মুরাদ গণমাধ্যম কর্মীবৃন্দ প্রমুখ।

আলোচনা সভার পর উপজেলার নয়াহালট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাচনা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুলের পোশাক বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.