Sylhet Today 24 PRINT

মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাক পুনর্মিলনী অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৯ জানুয়ারী, ২০১৮

জগন্নাথপুর উপজেলার মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনকে সামনে রেখে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এক প্রাক পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে মীরপুরবাজারে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করে। সকাল থেকেই নানা সাজে সজ্জিত হয়ে শিক্ষার্থীদের বিদ্যালয় প্রাঙ্গণে এসে উপস্থিত হন। এসময় প্রতিষ্ঠান প্রাঙ্গণ সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়।

এ উপলক্ষে উক্ত অনুষ্ঠানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল খালিক।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ডা. সত্যজিৎ রায় তালুকদার ও মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিচালনা কমিটির সাবেক সভাপতি হরমুজ আলী।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সবুজ সাথী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আনসার আহমদ, আব্দুল ওয়াদুদ, ইকবাল হোসেন আনা, নজির উদ্দিন আহমদ, গোলাম কিবরিয়া, সুনীল চন্দ্র নাথ, মনু মোহাম্মদ মতছির, মদব্বির হোসেন, আবুল বশর, অধ্যাপক আব্দুল আহাদ, আবুল খায়ের মোহাম্মদ নোমান, আব্দুল হান্নান, রমজান আলী ছানা, অ্যাডভোকেট মতিউর রহমান, সাদিকুর রহমান সাদ, আমির হামজা, আরিফ শাহরিয়ার, দিলওয়ার হোসেন, মারজানা বেগম লাভলী, জামাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের আহমদ ও পবিত্র গীতাপাঠ করেন শিক্ষার্থী জুঁই পাল।

প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠানের প্রয়াত সকল শিক্ষক, শিক্ষার্থী, স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের শেষের দিকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বেতার টেলিভিশনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.