সুনামগঞ্জ প্রতিনিধি | ২৯ জানুয়ারী, ২০১৮
ছাতকে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ফজলু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ছাতক অনার্স-ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, ব্যবসায়ী আলহাজ্ব সালেহ আহমদ, ইছহাক আলী,,গোলাম মাওলা তালুকদার, এখলাছুর রহমান খান, গৌরী রানী দাস, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন- রশিদ আহমদ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক মাওলানা আছাব উদ্দিন ও গীতা পাঠ করেন শিক্ষক রামানন্দ চক্রবর্তী। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।