Sylhet Today 24 PRINT

তিন মাজার জিয়ারত শেষে সার্কিট হাউজে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জানুয়ারী, ২০১৮

হযরত হজরত শাহজালাল (র:), হজরত শাহপরান (র:) ও হজরত গাজী বুরহান উদ্দিন (র:) এর মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউজে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১০:৩৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সরাসরি মোটর যোগে হযরত শাহজালাল (র:) এর মাজারে পৌঁছান প্রধানমন্ত্রী।

পরে হযরত শাহপরাণ (র:) ও হযরত গাজী বোরহান উদ্দিন (র:) এর মাজার জিয়ারত শেষে দুপুর ১টায় সিলেট সার্কিট হাউজে পৌঁছান শেখ হাসিনা।

সিলেট সার্কিট হাউসে জোহরের নামাজ, মধ্যাহ্নভোজন ও বিশ্রাম শেষে বিকাল ২:৪০ মিনিটে তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ৩৮টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা শেষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন।

প্রসঙ্গত, সর্বশেষ ২০১৬ সালের ২১ জানুয়ারি সিলেটে জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, একই বছরের ২৩ নভেম্বর তিনি সিলেটে সেনাবাহিনীর ১৭-পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ওই দিন জনসভায় বক্তব্য দেওয়ার কথা থাকলেও জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার কারণে তা স্থগিত করা হয়েছিল। সেই হিসেবে প্রায় দুই বছর পর প্রধানমন্ত্রী সিলেটে জনসভায় যোগ দিতে আসছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.