Sylhet Today 24 PRINT

বড়লেখায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

বড়লেখা প্রতিনিধি |  ৩০ জানুয়ারী, ২০১৮

সরকারি তহবিল থেকে বেতন, ভাতা ও পেনশনের দাবিতে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন।

সোমবার (২৯ জানুয়ারি) পৌরসভার সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বড়লেখা ইউনিট কমিটির সভাপতি মো. মৌলুদ হোসেন চৌধুরী, দিলিপ দে, শুভ্র কান্তি দে, মো. শাহজাহান, হেলাল উদ্দিন দুলু, শীলা রানি দে, মন্তজির আলী, উত্তর কুমার দে, সমছ উদ্দিন, নজরুল ইসলাম, আশরাফুল ইসলাম, বিজিত দে, মনরঞ্জন দাস, সকিনা বেগম, মনোয়ারা বেগম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.