গোলাপগঞ্জ প্রতিনিধি | ৩০ জানুয়ারী, ২০১৮
সিলেটের গোলাপগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার হিলালপুর এলাকা থেকে থাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মছকাপুর গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র শাহেদ আলী (২৫)।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সিলেট গোয়েন্দা পুলিশ (দক্ষিণ জোন) এর একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হিলালপুরে অভিযান চালায়। এসময় হাতেনাতে ৪০ পিস ইয়াবাসহ শাহেদ আলীকে আটক করা হয়। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই মো. শহিদুল ইসলাম বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৮, তাং ২৯-০১-১৮)।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী আটকের সত্যতা স্বীকার করে বলেন, আসামীকে গ্রেপ্তার দেখিয়ে কোটে চালান দেওয়া হয়েছে।