Sylhet Today 24 PRINT

শেখ হাসিনা গরিবের বন্ধু : আ’লীগের জনসভায় আব্দুল মোমেন

শাহ শরিফ উদ্দিন |  ৩০ জানুয়ারী, ২০১৮

ফাইল ছবি

জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন বলেছেন, শেখ হাসিনা গরিবের বন্ধু। সরকারের এই মেয়াদে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে সিলেটের সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোমেন বলেন, "পৃথিবীতে দুটি দেশ আছে যারা দারিদ্র সীমার নিচে অবস্থান করেছিলো। এই দুটি দেশ হচ্ছে চীন ও বাংলাদেশ। এই দুটি দেশই এখন উন্নত।"

সিলেটে এখন বিদ্যুৎ সমস্যা নেই উল্লেখ করে তিনি বলেন, "একসময় সিলেটে বিদ্যুৎ সমস্যা ছিলো। কিন্তু এখন তা নেই। কিছুদিন আগে সিলেট-১ আসনের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে।"

এছাড়াও তিনি তাঁর বক্তব্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিসর আরো বর্ধিত হচ্ছে বলে জানান।




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.