Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রী বাতাস দিয়ে নৌকা চালান: মতিয়া চৌধুরী

দেবব্রত চৌধুরী লিটন |  ৩০ জানুয়ারী, ২০১৮

ফাইল ছবি

প্রধানমন্ত্রী বাতাস দিয়ে নৌকা চালান বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ আয়োজিত জনসভায় এ মন্তব্য করেন তিনি।

জনসভায় মতিয়া চৌধুরী বলেন সরকার গঠনের ৪৯ তম দিনের মধ্যে ঢাকায় বিডিআর বিদ্রোহ হয়। সেই দিনের ঘটনায় সরকার তছনছ হয়ে যেতে পারতো, সবার দোয়ায় ও প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে এই বিডিআর বাহিনীকে সুশৃঙ্খল বিজিবি বাহিনীতে পরিণত করা হয়েছে।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে গিয়ে মতিয়া চৌধুরী বলেন," আমরা প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে পেরেছি। বাংলাদেশের আশেপাশের কোন দেশই এখন পর্যন্ত বিনামূল্যে এতোগুলো বই দিতে পারেনি।"

বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে এবং হবে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন "সাঈদী চান্দে গেছে বইলা বগুড়া সহ দেশের বিভিন্ন অঞ্চলে তছনছ করেছে বিএনপি জামাত। জঙ্গি সন্ত্রাসের কথা উল্লেখ করে 'ইসলাম কি বলে সুইসাইডের কথা?' এমন প্রশ্ন রেখে কৃষিমন্ত্রী বলেন জঙ্গিরা সুইসাইড ভেস্ট পরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে। এতো কিছুর পরো শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। জিএসপি সুবিধা বাতিলের জন্য খালেদা জিয়া চিঠি দিয়েছে বলে জানান মতিয়া চৌধুরী।

গতবছরে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ এবং কিশোরগঞ্জের হাওর অঞ্চলের বন্যায় ফসলহানির কারণে যে চাপ সৃষ্টি হয়েছিল তাতে জ্ঞান পাপীরা মনে করেছিলেন দেশে খাদ্য সংকট দেখা দিবে কিন্তু খাদ্য সংকট দেখা দেয়নি। জ্ঞান পাপী উল্লেখ করে শকুনের দোয়ায় গরু মরে না বলে উদ্ধৃতি দেন কৃষিমন্ত্রী। সমাবেশে খাদ্য শস্যের দাম কমে আসছে বলেও জানান তিনি।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ সিলেটের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের যৌথ সঞ্চালনায় উক্ত জনসভায় বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম ইমরান আহমদ চৌধুরী এমপি, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেসা হক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহের এমপি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেসার আহমেদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, কৃষিলীগ সভাপতি মোতাহের হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, যুব মহিলা লীগ সভানেত্রী নাজমা আক্তার, যুব লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল হক আতিক, ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, স্বাচিবের মহাসচিব ডা. মুরশেদ আহমদ চৌধুরী, শ্রমিকলীগ সভাপতি এজাজুল হক, মহানগর কৃষকলীগের সভাপতি মুমিন চৌধুরী, মহানগর শ্রমিকলীগ সভাপতি এম শাহরিয়ার কবির, মহানগর মহিলা আওয়ামী লীগ সভানেত্রী শাহানারা বেগম, জেলা মহিলা লীগের সভাপতি রুবি ফাতেমা ইসলাম, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামিম আহমদ, যুব মহিলা লীগ নেত্রী জিন্নাত আলম, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, স্বেচ্ছাসেবক লীগের সিলেট মহানগরের সভাপতি আফতাব উদ্দিন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.