Sylhet Today 24 PRINT

‘বিদ্যুৎ পাইছেন, রাস্তা পাইছেন, রাস্তা?’

দেবব্রত চৌধুরী লিটন |  ৩০ জানুয়ারী, ২০১৮

সিলেটের জনগণ কেমন আছো? কিতা খবর ভালা নি? আমরা সব ভালা আছি। সিলেটের আঞ্চলিক ভাষায় কুশলাদি জানতে চেয়ে সিলেটবাসীকে চমকে দিলেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার ( ৩০ জানুয়ারি) বিকেলে জেলা ও মহানগর আওয়ামীলীগ আয়োজিত সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এভাবেই সিলেটবাসীর খবর জানতে চান। এসময় তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে স্ব-ভঙ্গিমায় প্রশ্ন রাখেন, ' বিদ্যুৎ পাইছেন, রাস্তা পাইছেন রাস্তা ? এসময় তিনি সিলেটে শতভাগ বিদ্যুৎ সেবার আওতায় আনা হয়েছে বলে জানান।

সিলেটে ১৭৩ কোটি টাকা ব্যায়ে সিলেট-জকিগঞ্জ সড়কের কাজ শুরু হচ্ছে। ৬২৫ কোটি টাকা ব্যায়ে সিলেট-কোম্পানিগঞ্জ রাস্তা তৈরি হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের। এসময় তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব আছে ১০ হাজার কোটি টাকা ব্যায়ে সিলেট ঢাকা মহাসড়ক তৈরি করার। চায়না কোম্পানির সাথে কিছু ঝামেলা হওয়ায় এখনো কাজ শুরুতে বিলম্ব হয়েছে, সেই সমস্যা সমাধান হয়েছে। ১৭ কোটি মানুষের ১৪ কোটি মোবাইল ফোন আছে জানিয়ে প্রশ্ন রাখেন, এই সুবিধা কে দিয়েছে ?

বছরের প্রথম দিন বই উৎসব হয়। খালেদা বই দিয়েছে ? বিদ্যুৎ দিয়েছে ? খালেদা জিয়া অন্ধকারে রেখে দিয়েছিল। এখন সিলেট আলোকিত হয়েছে। সব বিশ্ব নায়কদের মধ্যে শেখ হাসিনা স্বীকৃতি পেয়েছেন। আপনারা কি শেখ হাসিনাকে ভোট দিবেন ? নাকি ৫ বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন খালেদা জিয়াকে ভোট দিবেন ? উপস্থিত জনতার উদ্দেশ্যে এমন প্রশ্নও রাখেন কাদের। সিলেটবাসীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান সড়ক ও সেতু মন্ত্রী।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ সিলেটের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের যৌথ সঞ্চালনায় উক্ত জনসভায় বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম ইমরান আহমদ চৌধুরী এমপি, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেসা হক, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহের এমপি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেসার আহমেদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, কৃষিলীগ সভাপতি মোতাহের হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, যুব মহিলা লীগ সভানেত্রী নাজমা আক্তার, যুব লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল হক আতিক, ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, স্বাচিবের মহাসচিব ডা. মুরশেদ আহমদ চৌধুরী, শ্রমিকলীগ সভাপতি এজাজুল হক, মহানগর কৃষকলীগের সভাপতি মুমিন চৌধুরী, মহানগর শ্রমিকলীগ সভাপতি এম শাহরিয়ার কবির, মহানগর মহিলা আওয়ামী লীগ সভানেত্রী শাহানারা বেগম, জেলা মহিলা লীগের সভাপতি রুবি ফাতেমা ইসলাম, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামিম আহমদ, যুব মহিলা লীগ নেত্রী জিন্নাত আলম, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, স্বেচ্ছাসেবক লীগের সিলেট মহানগরের সভাপতি আফতাব উদ্দিন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.