Sylhet Today 24 PRINT

মাধবপুরে মাদক চোরাচালানে বাধা দেয়ায় সিএনজি চালককে মারধর

মাধবপুর প্রতিনিধি |  ৩০ জানুয়ারী, ২০১৮

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম মনতলা গঙ্গানগরে মাদক চোরাচালানে বাধা দেওয়ায় এক সিএনজি চালককে পিটিয়েছে চোরাকারবারিরা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে এ ঘটনায় উপজেলার গঙ্গানগর গ্রামের সিএনজি চালক বিল্লাল মিয়া বাদী হয়ে ৩ চোরাকারবারীর বিরুদ্ধে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.