Sylhet Today 24 PRINT

ছাতকে ইয়াবাসহ আটক ৪

ছাতক প্রতিনিধি |  ৩১ জানুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের ছাতকের রেলওয়ে স্টেশন এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত বগি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন শহরের বাগবাড়ী আবাসিক এলাকার রশিদ আলীর পুত্র ইদন আলী (২০), একই এলাকার মতিউর রহমানের পুত্র শ্যামল মিয়া (২১), নারায়ণ দাসের পুত্র সূচক দাস (২৩) ও চরেরবন্দ আবাসিক এলাকার আলিফ মিয়ার পুত্র রাজু আহমদ (২৪)।

ছাতক থানার উপ-পরিদর্শক শফিকুর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেলস্টেশন সংলগ্ন শ্মশানঘাট এলাকার একটি পরিত্যক্ত বগি থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃত ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ছাতক থানা পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.