Sylhet Today 24 PRINT

সিলেট নগরে ট্রাক চাপায় শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক |  ৩১ জানুয়ারী, ২০১৮

সিলেট নগরে ট্রাক চাপায় অজ্ঞাত পরিচয় এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে নগরীর মহাজনপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবক ওই এলাকায় কাজ করতেন।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার এস আই ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.