সিলেটটুডে ডেস্ক | ৩১ জানুয়ারী, ২০১৮
১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হচ্ছে বইমেলা। প্রথম আলো বন্ধুসভা সিলেটের আয়োজনে ও সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় এ বইমেলা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
মেলায় অংশগ্রহণ করবে প্রথমা, কথা প্রকাশ, উৎস প্রকাশন, অন্বেষা প্রকাশন, রোদেলা প্রকাশন, জয়তী, চৈতন্য, নাগরী, শ্রীহট্ট প্রকাশ, বাসিয়া প্রকাশনী, ঘাস প্রকাশন, পায়রা প্রকাশ, প্রাকৃত প্রকাশ, পাণ্ডুলিপি প্রকাশন, দাঁড়িকমা প্রকাশনী, জসিম বুক হাউস, শাকিল বুক সেন্টার, সিলেট বুক সেন্টার ও এক রঙ্গা এক ঘুড়ি।
বইয়ের স্টল ছাড়াও মেলায় প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য আড্ডা, আলোচনা সভা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন।
পক্ষকালব্যাপী এ মেলা চলবে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।