Sylhet Today 24 PRINT

জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ

জামালগঞ্জ প্রতিনিধি |  ৩১ জানুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের জামালগঞ্জ জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে এলজিএসপির অর্থায়নে সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ হল রুমে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

ইউপি সচিব নুরুল আমিনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. শাফায়েত আহমদ সিদ্দীকী। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী ওয়ালী উল্লাহ সরকার, সাইফ উল্লাহ, অনিমেষ দাস প্রমুখ।

ইউনিয়নের ১,২,৩,৬ ও ৯নং ওয়ার্ডে ৫২টি সেলাই মেশিন দেওয়া হয়। এর মধ্যে ২নং ওয়ার্ডে ২৬ ও বাকি ৪টি ওয়ার্ডে ২৬ সহ মোট ৫২ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.