Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে নবজাতকের লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি |  ৩১ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের লেক (হ্রদ) এ একটি কার্টুন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩১ জানুয়ারি) বেলা ২টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ চৌধুরীসহ পুলিশের একটি দল এ লাশ উদ্ধার করেন।

শমশেরনগর চা বাগান সূত্রে জানা যায়, বুধবার সকালে চা শ্রমিকরা প্লান্টেশন এলাকায় কাজে গেলে লেকের পানিতে একটি কাগজের কার্টুনের মাঝে একটি নবজাতকের লাশ দেখে চা বাগান কর্তৃপক্ষকে খবর দেয়। এ খবরের ভিত্তিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্যদের উপস্থিতিতে পুলিশ পানি থেকে কার্টুন তুলার পর তার ভিতর থেকে একটি ছেলে সন্তানের লাশ উদ্ধার করে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তাদির হোসেন নবজাতকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। পুলিশ তদন্ত করে দেখছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.