Sylhet Today 24 PRINT

বৃহস্পতিবার সিলেটে বর্ণমালার মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০১৮

মহান ভাষার মাস বরণে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীতে বর্ণমালার মিছিল করবে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট।

সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে নাট্য পরিষদের আয়োজনে বর্ণমালা শোভিত মিছিল বের করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এবার পঞ্চম বারের মত এই বর্ণমালার মিছিল ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মিছিলটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

‘৫২ ও ৭১’র চেতনায় নৃত্যের মধ্য দিয়ে মিছিলকে বরণ করবে ছন্দ নৃত্যালয় সিলেট। বর্ণমালা মিছিলের উদ্বোধন করবেন ভাষা সৈনিক প্রফেসর মো. আব্দুল আজিজ।

১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণ ও মায়ের ভাষার মর্যাদা রক্ষা এবং সর্বত্র বাংলার প্রচলন বর্ণমালার মিছিলের মধ্য দিয়ে উচ্চারিত হবে।
   
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক সংবাদ বিবৃতিতে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.