Sylhet Today 24 PRINT

ছাতকে স্বাস্থ্যমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি |  ৩১ জানুয়ারী, ২০১৮

ছাতকে ৪ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি’র আগমন উপলক্ষে প্রস্তুতি সভা বুধবার (৩১জানুয়ারি) উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা নুরুল আমিন, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল খালিক প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সাহাব উদ্দিন, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান টুনু, আবু সামা রাসেল, সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন, এনামুল হক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন প্রমুখ।

৪ ফেব্রুয়ারি ছাতকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ও ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা দোলার বাজার ইউনিয়নের মঈনপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভবন এবং বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ অর্থায়নে দক্ষিণ খুরমা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

ভিত্তি প্রস্তর স্থাপন শেষে দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান বাজারে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য রাখবেন মন্ত্রী মোহাম্মদ নাসিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.