Sylhet Today 24 PRINT

ছাতক মডেল হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি |  ৩১ জানুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছাতক হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে মশাল প্রজ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী।

প্রতিযোগিতাকে কেন্দ্র করে স্কুল মাঠকে সাজানো হয় এক আকর্ষণীয় সাজে। মাঠের চার পাশে বসানো হয় রজনীগন্ধা, শাপলা, গোলাপ ও জবা নামের চারটি স্টল। বাংলা সংস্কৃতির পিঠা উৎসব চলছিল প্রতিটি স্টলে।

সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া উৎসবের শুভ সূচনা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পালের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য আজমল হোসেন সজল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাজী মখলিছুর রহমান মকুল, মিসবাহ উদ্দিন, সামছুদ্দিন মিয়া, চন্দন দে, গোলাম সারোয়ার মিঠু।

এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ, সিনিয়র শিক্ষক দিলীপ কুমার দে, আবুল খয়ের, শিক্ষক দেলোয়ার হোসেন খান, পংকজ কান্তি দাস, আমিরুল হক, আব্দুল মুকিত, আরজু মিয়া, মাওলানা জাকির হোসেন, জীবেশ চক্রবর্ত্তীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.