Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে পাকনার হাওরের পানি নিষ্কাশন কাজ পরিদর্শনে ইউএনও

জামালগঞ্জ প্রতিনিধি |  ৩১ জানুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের পাকনার হাওরে পানি নিষ্কাশন কাজের পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আল ইমরান।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে ফেনারবাঁক ইউনিয়নের ভূতিয়ারপুর নদী, পাকানার বিল, বরুং কাড়া, রহিমের ডোয়ার, গজারিয়া স্লুইস গেইট খনন কাজ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, ফেনারবাক ইউপি আওয়ামীলীগ সভাপতি নুরুল হুদা খোকন, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক গোলাম জিলানী আফিন্দী রাজু, সাংবাদিক মো. ওয়ালী উল্লাহ সরকার, ইউপি সদস্য মোশারফ হোসেন প্রমুখ।

স্থানীয় সূত্রে জানা যায়, কানাইখালী ও গাজারিয়া স্লুইস গেইট বরুংকাড়া নালা নদী গুলা পলি মাঠিতে ভরাট হয়ে যাওয়ায় পাকনার হাওরের পানি নিষ্কাশন না হওয়ার কারণে শত শত কৃষকের প্রায় ১হাজারের অধিক হেক্টর জমি জলাবদ্ধতার কারণে চারা রোপণ করতে বিলম্ব হচ্ছে। তাই সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন পানি উন্নয়ন বোর্ড থেকে অতিরিক্ত বরাদ্দ দিয়ে খনন কাজ শুরু করান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.