Sylhet Today 24 PRINT

বড়লেখায় দেড়শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ৩১ জানুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের মুর্শিদাবাদকুরা ও আহমদপুর গ্রামের দেড়শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ জনকল্যাণ সোসাইটির উদ্যোগে বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি সুজিত চন্দ্র নাথ। সোসাইটির কর্মকর্তা পালেন্দ্র দেব নাথের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস।

অন্যদের মধ্যে সোসাইটির অর্থ সম্পাদক তপন দেব নাথ, এলাকার সমাজসেবক নরেশ বিশ্বাস, মনোরঞ্জন বিশ্বাস, সোসাইটির মাঠকর্মী বিজিত দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.