মৌলভীবাজার প্রতিনিধি | ০১ ফেব্রুয়ারী, ২০১৮
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রাফাত রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাফাতের বন্ধু আব্দুল হাই ইমরুল মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
রাফাত চৌধুরী মৌলভীবাজার সরকারি কলেজ জাসাসের সভাপতি। আশ্রকাপন গ্রামের আব্দুল মুমিন চৌধুরী ও শ্রীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহীন চৌধুরীর ছেলে।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল যাবার পথে কালাপুর নামক স্থানে একটি দ্রুতগামী ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটলে সিএনজিতে থাকা রাফাত গুরুতর আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়।