Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে গাড়ি চাপায় বৃদ্ধার মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি |  ০১ ফেব্রুয়ারী, ২০১৮

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় সইফা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১ টার পর সদর উপজেলার কাজিরবাজার এলাকার এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের  সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস সইফা বেগমকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সইফা বেগম সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের মৃত আব্দুল খালিকের স্ত্রী।

মৌলভীবাজার মডেল থানার ওসি তদন্ত মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.