বিশ্বনাথ প্রতিনিধি | ০১ ফেব্রুয়ারী, ২০১৮
সিলেটের বিশ্বনাথ উপজেলার দশপাইকা ও জগদ্বীশপুরের মধ্যবর্তী স্থানে ১২০শতাংশ জায়গার উপর নির্মিত হচ্ছে ‘চাউলধনী স্কুল এন্ড কলেজ’।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে চাউলধনী স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কলেজ বাস্তবায়ন কমিটির পৃষ্ঠপোষক ও শিক্ষানুরাগী আ.ন.ম. শফিকুল হক।
অনুষ্ঠানের সম্মানিত অতিথির বক্তব্যকালে আ.ন.ম. শফিকুল হক বলেন, এই অঞ্চলের মানুষের অনেক দিনের ললিত স্বপ্ন পূরণ হতে চলেছে। আমরা আজ অভূতপূর্ব একটি কল্পনার অবসান ঘটাতে সক্ষম হচ্ছি। কারণ সুশিক্ষায় শিক্ষিত না হলে কোন জাতিই উন্নতি লাভ করতে পারেনা। এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্যে এ প্রতিষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে মন্তব্য করেন তিনি।
চাউলধনী স্কুল এন্ড কলেজ বাস্তবায়ন কমিটির (বাংলাদেশ) সভাপতি মো. সাহিদুর রহমানের সভাপতিত্বে ও সদস্য মো. আলতাফ হোসেন এবং শফিক আহমদ পিয়ারের যৌথ উপস্থাপনায় সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আমির আলী, দশপাইকা আনোয়ারুল উলুম আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মখলিছুর রহমান, বাস্তবায়ন কমিটির সহ সভাপতি (ইউকে) যুক্তরাজ্য প্রবাসী নফর আলী, জেনারেল সেক্রেটারি মো. মহব্বত শেখ, ট্রেজারার মো. আব্দুল মোমিন বাবুল, সদস্য শেখ নেছার আহমদ, মো. তারিছ মিয়া ও মহি উদ্দিন আহমদ সুন্দর।
বক্তব্য রাখেন- দাতা সদস্য ডা. এখলাছুর রহমান, শিক্ষানুরাগী আবুল কালাম, পূবালী ব্যাংকের দশপাইকা শাখার ব্যবস্থাপক আব্দুল গনি, সংগঠক মুক্তার খান ও আবুল হোসেন।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ইউপি সদস্য ওয়াহাব আলী ও সমাজসেবক হাফিজ আরব খান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মনসুর আহমদ।
এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়নের ইউপি সদস্য শাহানারা বেগম, আব্দুল মজিদ, গোলাম হোসেন, রফিক আলী, গয়াছ মিয়া, ইরণ মিয়া ও ওয়ারিছ মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, কোষাধ্যক্ষ রুহেল উদ্দিন, সদস্য কামাল মুন্না, নবীন সোহেল, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, নুরউদ্দিন, বদরুল ইসলাম মহসিন প্রমুখ।