Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে বিদ্যুৎ পেল ২৮ পরিবার

জগন্নাথপুর প্রতিনিধি |  ০১ ফেব্রুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ইসমাইলচক গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ ওই গ্রামের ২৮ পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

পরে গ্রামের প্রবীণ ব্যক্তি রায়হান মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক শামছুর রহমানের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুঁইয়া, সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জগন্নাথপুর কার্যালয়ের ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, সাবেক ইউপি সদস্য ইলিয়াছ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আলতা মিয়া, মামুন আহমদ প্রমুখ।

পল্লী বিদ্যুতের জগন্নাথপুর কার্যালয়ের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ইসমাইলচক গ্রামের পাড়াশিমুল মহল্লার অসমাপ্ত ২৮টি পরিবারের মধ্যে সংযোগ প্রদান করা হয়েছে।

তিনি আরো বলেন, এক বছর আগে ইসমাইলচক গ্রামে শতাধিক পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.