Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে প্রভাতী গ্রাম মৈত্রী সংস্থার বিশেষ আলোচনা সভা

নবীগঞ্জ প্রতিনিধি |  ০১ ফেব্রুয়ারী, ২০১৮

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণে পিছিয়ে থাকা বিভিন্ন স্কুল কলেজের অধ্যয়নরত ছাত্রীদের নিয়ে প্রভাতী গ্রাম মৈত্রী সংস্থার উন্নয়নকল্পে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বক্তারপুর গ্রামে সংস্থার অফিস প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়।

নবীগঞ্জ প্রভাতী গ্রাম মৈত্রী সংস্থার সিনিয়র সহ সভাপতি শেখ আব্দুল হারিছের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পারভেজ আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন, সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদুল্লাহ শহিদুল ইসলাম শাহীন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাহিত্য সম্পাদক ডা. নাজরা চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ. জেড রওশন জেবীন (রুবা), হবিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শিরিন আক্তার, জেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল, জেলা আওয়ামী লীগ নেতা দেওয়ান মিলাদ গাজী, জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশীদ, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনা মহিউদ্দিন শিরি, নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা বেগম, আওয়ামী লীগ নেত্রী আসমা আক্তার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.